প্রিন্ট
২৫। উক্ত আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (১) এর-
(ক) দফা (ক) এর শর্তাংশে উল্লিখিত “অনধিক ৩ (তিন) কোটি টাকার অভ্যন্তরীণ কার্যক্রমের” শব্দগুলির পরিবর্তে “বিধি দ্বারা নির্দিষ্টকৃত মূল্যসীমা পর্যন্ত অভ্যন্তরীণ কার্য ক্রয়ের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত হইবে;
(খ) দফা (খ) এর পর নিম্নরূপ একটি নূতন দফা (গ) সংযোজিত হইবে, যথা:-
“(গ) দফা (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, ভৌত সেবার দরপত্র মূল্যায়নে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন মূল্যায়িত দরপত্রদাতার সঙ্গে ক্রয়তব্য (object of procurement) সেবার কারিগরি, আর্থিক, কর্ম সম্পাদন পরিকল্পনা, ইত্যাদির বিষয়ে নেগোসিয়েশন করিতে পারিবে।”।