প্রিন্ট

12/10/2026
Laws of Bangladesh

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৭ নং অধ্যাদেশ )

২০১১ সনের ৩ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫।  উক্ত আইনের ধারা ২ এর-

(ক) দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(খ) “ক্রীড়াসেবী” অর্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রশিক্ষক বা কোচ, রেফারি, জাজ বা আম্পায়ার, গ্রাউন্ডসম্যান, কৃতী ক্রীড়া শিক্ষার্থী বা অন্য কোন ব্যক্তি যিনি ক্রীড়া, খেলাধুলা বা শরীরচর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রাখিয়াছেন বা রাখিতেছেন;”;

(খ) দফা (ঙ) এর-

(১) উপ-দফা (অ)-তে উল্লিখিত “স্ত্রী” শব্দের পর “বা স্ত্রীগণ” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(২) উপ-দফা (আ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (আ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(আ) ক্রীড়াসেবীর সহিত একত্রে বসবাসরত এবং তাঁহার উপর সম্পূর্ণ নির্ভরশীল সন্তান-সন্ততিগণ এবং পিতা-মাতা;”;

(গ) দফা (ছ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু” শব্দের পরিবর্তে “জাতীয়” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(ঘ) দফা (ঝ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঝঝ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঝঝ) “ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান;”;

(ঙ) দফা (ট) এর দুই স্থানে উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি এবং প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে; এবং

(চ) দফা (ট) এর পর নিম্নরূপ নূতন দফা (টট) সংযোজিত হইবে, যথা:-

“(টট) “সিনিয়র ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs