প্রিন্ট

23/05/2026
Laws of Bangladesh

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ২১ নং আইন )

পরিষদের তহবিল গঠন
৩৫৷ (১) বান্দরবান পার্বত্য জেলা 1[* * *] পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে৷
 
 
 
 
(২) পরিষদের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে,যথা :-
 
 
 
 
(ক) জেলা পরিষদের তহবিলের উদবৃত্ত অর্থ;
 
 
 
 
(খ) পরিষদ কর্তৃক ধার্যকৃত কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ;
 
 
 
 
(গ) পরিষদের উপর ন্যস্ত এবং তত্কর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা;
 
 
 
 
(ঘ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান;
 
 
 
 
(ঙ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
 
 
(চ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে মুনাফা;
 
 
 
 
(ছ) পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ;
 
 
 
 
(জ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উত্স হইতে প্রাপ্ত অর্থ৷

  • 1
    “স্থানীয় সরকার” শব্দগুলি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ১৬ ধারাবলে বিলুপ্ত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs