প্রিন্ট

18/10/2026
Laws of Bangladesh

কপিরাইট আইন, ২০০০

( ২০০০ সনের ২৮ নং আইন )

অধ্যায়-২

কপিরাইট অফিস, রেজিষ্ট্রার অব কপিরাইট এবং কপিরাইট বোর্ড

কপিরাইট অফিস
৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কপিরাইট অফিস নামে একটি অফিস স্থাপিত হইবে।
 
 
 
 
(২) কপিরাইট অফিস কপিরাইটের রেজিষ্ট্রারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকিবে এবং কপিরাইট রেজিষ্ট্রার সরকারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপেক্ষে তাহার দায়িত্ব পালন করিবেন।
 
 
 
 
(৩) কপিরাইট অফিসের একটি সীলমোহর থাকিবে যাহার ছাপ বিচার বিভাগীয় অবগতির অন্তভর্ুক্ত হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs