প্রিন্ট
20/05/2026
The Dramatic Performances (Repeal) Act, 2001
The Dramatic Performances (Repeal) Act, 2001
( ২০০১ সনের ৫ নং আইন )
[ ১ ফেব্রুয়ারি, ২০০১ ]
The Dramatic Performances Act, ১৮৭৬ রহিতকরণকল্পে প্রণীত আইন৷
যেহেতু The Dramatic Performances Act, 1876 (XIX of 1876) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা
১। এই আইন The
Dramatic Performances (Repeal) Act, 2001
নামে অভিহিত হইবে।
Act XIX of 1876 এর রহিতকরণ
২। The Dramatic Performances Act, 1876 (XIX of 1876) এতদ্বারা রহিত করা হইল।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs