প্রিন্ট

09/06/2026
Laws of Bangladesh

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২

( ২০০২ সনের ২৭ নং আইন )

সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

 
 
 
 

(ক) “অবসরপ্রাপ্ত” অর্থ কোন আইন বা সরকারী নীতি অনুযায়ী চাকুরীর নির্ধারিত বয়ঃসীমা উত্তীর্ণ হওয়ার কারণে অথবা নির্ধারিত চাকুরীর মেয়াদ পূর্তির পর স্বেচ্ছায় অবসর গ্রহণের কারণে চাকুরী হইতে অবসরপ্রাপ্ত;

 
 
 
 

(খ) “কর্মচারী” অর্থ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কোন কর্মচারী;

 
 
 
 

(গ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;

 
 
 
 

(ঘ) “পরিবার” অর্থ-

 
 
 
 

(অ) শিক্ষক বা কর্মচারী পুরুষ হইলে তাহার স্ত্রী এবং শিক্ষক বা কর্মচারী মহিলা হইলে তাহার স্বামী; এবং

 
 
 
 

(আ) শিক্ষক বা কর্মচারীর সন্তানাদি, মৃত পুত্রের বিধবা স্ত্রী ও সন্তানাদি, দত্তক পুত্র (কেবল হিন্দু শিক্ষক বা কর্মচারীর ক্ষেত্রে) এবং শিক্ষক বা কর্মচারীর উপর নির্ভরশীল ও তাহার সহিত বসবাসরত পিতামাতা, নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাকপ্রাপ্তা বা বিধবা বোন;

 
 
 
 

(ঙ) “পরিষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ;

 
 
 
 

(চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 
 
 
 

(ছ) “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান” অর্থ এমন কোন মাধ্যমিক স্কুল, কলেজ, দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, যাহার শিক্ষক ও কর্মচারীগণের আংশিক বেতন-ভাতা সরকার কর্তৃক প্রদত্ত হয়;

 
 
 
 

(জ) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বোর্ড; এবং

 
 
 
 

(ঝ) “শিক্ষক” অর্থ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs