প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

টার্নওভার কর আরোপ ও আদায়

৬৩। 1[(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের ধরন অনুযায়ী খাত ভিত্তিক সুনির্দিষ্ট পরিমাণ টার্নওভার কর নির্ধারণ করিতে পারিবে, যাহা ২ (দুই) লক্ষ টাকার অধিক হইবেনা, এবং তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের উপর উক্ত টার্নওভার কর প্রদান করিবেন।

তবে, সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের ধরণ অনুযায়ী খাত ভিত্তিক সুনির্দিষ্ট পরিমাণ টার্নওভার কর নির্ধারণ করিবার পূর্ব পর্যন্ত তালিকাভুক্ত ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর ৪ (চার) শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন।]

 
 

2[***]

 
 

(২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে।

 
 

(৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়-নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 

3[(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না।]

 
 

  • 1
    উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 2
    শর্তাংশ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৮৩(খ) ধারাবলে বিলুপ্ত।
  • 3
    উপ-ধারা (৪) অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৮৩(খ) ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs