প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৬ নং আইন )

ভূমির তথ্য সম্বলিত সমন্বিত ডাটাবেজ প্রস্তুতকরণ

২৩। (১) সরকার, সরকারি স্বার্থযুক্ত, দেওয়ানি মোকদ্দমাভুক্ত, ফৌজদারি মামলা ও সরকারি বা বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা দায়বদ্ধ জমির তথ্য এবং ভূমি হস্তান্তর, নিবন্ধন, জরিপ, রেজিস্ট্রেশন ও রেকর্ড হালনাগাদকরণ সংক্রান্ত তথ্য প্রাপ্তি ও যাচাইয়ের উদ্দেশ্যে আন্তঃব্যবহারযোগ্য সমন্বিত ডাটাবেজ প্রস্তুত করিবে।

(২) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষসমূহ উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs