এই অধ্যাদেশ বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৮ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১ (২০১১ সনের ৩ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। ২০১১ সনের ৩ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন
৩। ২০১১ সনের ৩ নং আইনের প্রস্তাবনার সংশোধন
৪। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ১ এর সংশোধন
৫। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ২ এর সংশোধন
৬। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ৩ এর সংশোধন
৭। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ৬ এর সংশোধন
৮। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ৭ এর সংশোধন
৯। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ৮ এর সংশোধন
১০। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন
১১। ২০১১ সনের ৩ নং আইনের ধারা ১৪ এর সংশোধন
| বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ |