বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ১১ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ (২০২৬ সনের ১০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

হাওর ও জলাভূমি সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য জলাভূমি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব; এবং

যেহেতু হাওর বাংলাদেশের একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা; এবং

যেহেতু বাংলাদেশের সকল হাওর ও জলাভূমির পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের নিমিত্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। অধিদপ্তর প্রতিষ্ঠা।

৫। প্রধান কার্যালয়, ইত্যাদি।

৬। মহাপরিচালক

৭। অধিদপ্তরের কার্যাবলি

৮। হাওর ও জলাভূমির তালিকা প্রণয়ন, ইত্যাদি

৯। মহাপরিকল্পনা প্রণয়ন

১০। অন্যান্য কর্তৃপক্ষের সহিত সমন্বয় ও সহায়তা গ্রহণ

১১। সুরক্ষা আদেশ জারি

১২। সংরক্ষিত হাওর ও জলাভূমি ঘোষণা।-

১৩। হাওর ও জলাভূমি এলাকায় কতিপয় কার্যক্রম নিষিদ্ধ

১৪। উন্নয়ন প্রকল্প গ্রহণে অধিদপ্তরের মতামত গ্রহণ, ইত্যাদি

১৫। হাওর ও জলাভূমির প্রতিবেশ ব্যবস্থার ক্ষতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

১৬। কমিটি গঠন

১৭। ক্ষমতা অর্পণ

১৮। অধিদপ্তরের কর্মচারী

১৯। তদন্ত, বিচার, ইত্যাদি

২০। অপরাধ ও দণ্ড

২১। অপরাধের সহায়তাকারী, ইত্যাদি

২২। অপরাধ বিচারার্থে গ্রহণ

২৩। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

২৪। বিধি প্রণয়নের ক্ষমতা

২৫। নির্দেশিকা প্রণয়নের ক্ষমতা

২৬। সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ

২৭। রহিতকরণ ও হেফাজত

তফসিল

তফসিল