প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৪৩ নং আইন )

২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন

১৭। উক্ত আইনের ধারা ৪৭ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “আট সপ্তাহের” শব্দগুলির পরিবর্তে ‘৬০ (ষাট) দিনের’ সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “প্রসূতি” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৩) উপ-ধারা (১) অথবা (২) এ উল্লিখিত নোটিশ প্রাপ্তির পর মালিক সংশ্লিষ্ট নারীকে-

(ক) উপ-ধারা (১) এর অধীন নোটিশের ক্ষেত্রে, উহা প্রদানের তারিখের পরের দিন হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধাসহ ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন;

(খ) উপ-ধারা (২) এর অধীন নোটিশের ক্ষেত্রে, সন্তান প্রসবের তারিখ হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধাসহ ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন।”;

(ঘ) উপ-ধারা (৪) এর দফা (ক), (খ) এবং (ঘ) এ উল্লিখিত “আট সপ্তাহের” এবং “আট সপ্তাহ” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “৬০ (ষাট) দিনের” এবং “৬০ (ষাট) দিন” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs