প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩৪। উক্ত আইনের ধারা ২৬ এর পর নিম্নরূপ তফসিল সংযোজিত হইবে, যথা:¾
তফসিল
[ধারা ২১খ দ্রষ্টব্য]
১। পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫-তে উল্লিখিত বিষয়;
২। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-তে উল্লিখিত বিরোধ;
৩। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন সম্পর্কিত বিরোধ;
৪। State Acquisition & Tenancy Act, 1950 এর section 96 এ উল্লিখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ;
৫। Non-Agricultural Tenancy Act, 1949 এর section 24 এ উল্লিখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ;
৬। পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ এর ধারা ৮ অনুসারে পিতা-মাতার ভরণপোষণ সম্পর্কিত বিরোধ;
৭। Negotiable Instruments Act, 1881 এর section 138 এ বর্ণিত চেক ডিসঅনার সম্পর্কিত অভিযোগ (অনধিক তিন লক্ষ টাকা মূল্যমান চেকের ক্ষেত্রে);
৮। যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪ এ বর্ণিত যৌতুক সম্পর্কিত অভিযোগ;
৯। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ) তে বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগ।