প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮১ নং আইন )

সাইবার  সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ রহিতপূর্বক সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) রহিতপূর্বক পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন সাইবার সুরক্ষা আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা ২১ মে, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs