প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৫ নং আইন )

২০০০ সনের ৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

২৷ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (ছ) এর পর নিম্নরূপ নূতন দফা (ছছ) এবং (ছছছ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ছছ) “বলাৎকার” অর্থ কোন ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত যৌনকর্ম;

(ছছছ) “মারাত্মক জখম” অর্থ Penal Code, 1860 (Act XLV of 1860) এর Section 320 এ সংজ্ঞায়িত "grievous hurt";”; এবং

(খ) দফা (ঞ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঞঞ) “যৌনকর্ম”অর্থ কোন ব্যক্তি কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোন নারী বা শিশুর যোনি বা পায়ুপথে পুরুষাঙ্গ, দেহের যে কোন অংশ বা অন্য যে কোন বস্তুর প্রবিষ্টকরণ অথবা মুখের অভ্যন্তরে পুরুষাঙ্গ প্রবিষ্টকরণ;”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs