প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৯৬ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩) সংযোজিত হইবে, যথা:-

“(৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে উপস্থাপন করিতে হইবে, যথা:-

(ক) যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা NBFI বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা STD হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে;

(খ) কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক বা NBFI বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে ঋণ গ্রহণের ক্ষেত্রে;

(গ) ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে;

(ঘ) কোন Mobile Financial Services (MFS) এর Marchant Account খোলার ক্ষেত্রে;

(ঙ) বাণিজ্য সংগঠনের সদস্য পদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে;

(চ) কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে; এবং

(ছ) বিআরটিএ হইতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন গ্রহণের ক্ষেত্রে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs