ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

দেশের আর্থ সামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতদ্‌সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু দেশের আর্থ সামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতদ্‌সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

৭। গভর্নিং বোর্ড

৮। গভর্নিং বোর্ডের কার্যাবলি

৯। গভর্নিং বোর্ডের সভা

১০। কমিটি

১১। কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী

১২। শিল্পাঞ্চল প্রতিষ্ঠা

১৩। শিল্পাঞ্চলকে বিভিন্ন এলাকায় বিভাজন

১৪। জিটুজি অংশীদারিত্বে শিল্পাঞ্চল স্থাপন

১৫। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ

১৬। শিল্পাঞ্চল ঘোষণা

১৭। ভূমি অধিগ্রহণ

১৮। ডেভেলপার ও অপারেটর নিয়োগ

১৯। ভূমি, ভবন বা স্পেস বরাদ্দ, ভাড়া বা ইজারা প্রদান

২০। অনুমোদন/নিবন্ধন, অনুমতিপত্র, বরাদ্দ, ইজারা বা ভাড়া স্থগিত বা বাতিল

২১। শুল্ক সুবিধা

২২। প্রণোদনা ও সুবিধাদি

২৩। সরকারি ওয়্যারহাউজ ঘোষণা

২৪। আমদানি ও রপ্তানি পদ্ধতি নির্ধারণ

২৫। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি

২৬। কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি

২৭। রয়্যালটি ও ফি

২৮। বেসরকারি খাতে শিল্প প্রকল্প নিবন্ধন, বাতিল, ইত্যাদি

২৯। অনিবন্ধিত শিল্প নিবন্ধীকরণ ও অনুমতি গ্রহণ

৩০। পিপিপি প্রকল্প গ্রহণ

৩১। পিপিপি প্রকল্প অনুমোদন

৩২। জাতীয় অগ্রাধিকার প্রকল্প

৩৩। পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ

৩৪। পিপিপি প্রকল্পে প্রণোদনা

৩৫। চুক্তিকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

৩৬। বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া

৩৭। অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal)

৩৮। নেগোসিয়েশন

৩৯। পিপিপি চুক্তি সম্পাদন ও উহার শর্তাবলি

৪০। গোপনীয়তা

৪১। প্রকল্প কোম্পানি গঠন

৪২। বিরোধ নিষ্পত্তি

৪৩। আপিল

৪৪। দুর্নীতিমূলক অপরাধের মামলা

৪৫। স্বার্থের সংঘাত

৪৬। লেভি আরোপ ও সমন্বয়

৪৭। গণপণ্য ও গণসেবা ব্যবহারকারীর অভিযোগ নিষ্পত্তি

৪৮। সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার

৪৯। চুক্তিপত্রের শর্ত ভঙ্গের কারণে দখল গ্রহণ বা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতার কারণে হস্তান্তর প্রত্যর্পণ

৫০। সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম (Single Digital Platform)

৫১। পরিদর্শন, তদন্ত, শিল্প সংস্কার, ইত্যাদি

৫২। কর্তৃপক্ষের বিশেষ অধিকার

৫৩। তহবিল

৫৪। বাজেট

৫৫। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৫৬। প্রতিবেদন

৫৭। ঋণ গ্রহণ

৫৮। শ্রম আইন, শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা

৫৯। শিল্পাঞ্চল বা শিল্প প্রতিষ্ঠান হস্তান্তর গ্রহণ ও প্রদান

৬০। কোম্পানি গঠনের ক্ষমতা

৬১। গবেষক, পরামর্শক ও প্যানেল আইনজীবী নিয়োগ

৬২। শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা।

৬৩। অসুবিধা দূরীকরণ

৬৪। বিধি প্রণয়নের ক্ষমতা

৬৫। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৬৬। রহিতকরণ ও হেফাজত

৬৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ