গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৭ নং আইন )

গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে প্রণীত আইন

যেহেতু গুম (enforced disappearance) ব্যক্তি-স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থি এবং মানবিক মর্যাদা ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন যাহার প্রতিরোধ ও প্রতিকার রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার; এবং

যেহেতু ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত গুম ইতোমধ্যে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এ অন্তর্ভুক্ত হইয়াছে; এবং

যেহেতু উক্ত ব্যাপক বা পরিকল্পিত পদ্ধতিতে সংঘটিত গুম ব্যতীতও বাংলাদেশে বিভিন্ন গুমের ঘটনা সংঘটিত হইয়াছে; এবং

যেহেতু ব্যাপক বা পরিকল্পিত পদ্ধতিতে সংঘটিত গুম ব্যতীত অন্যান্য গুম প্রতিরোধ, উহার তদন্ত, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে এতদ্‌বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। গুম

৫। গুমের দণ্ড

৬। গুমের ফলে মৃত্যু, ইত্যাদির দণ্ড

৭। গুমের সাক্ষ্যপ্রমাণ বিনষ্ট, ইত্যাদির দণ্ড

৮। গোপন আটককেন্দ্র নির্মাণ, ব্যবহার, ইত্যাদির দণ্ড

৯। অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা, ইত্যাদির দণ্ড

১০। শৃঙ্খলা-বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান

১১। শৃঙ্খলা-বাহিনীর সদস্য নহে এইরূপ ঊর্ধ্বতন ব্যক্তির ক্ষেত্রে বিশেষ বিধান

১২। চলমান অপরাধ

১৩। রাষ্ট্রের নিরাপত্তা অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য

১৪। গুমের অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের, তদন্ত ও আমলে গ্রহণ

১৫। কতিপয় ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন

১৬। গুম হওয়া ব্যক্তির সন্ধান প্রক্রিয়া এবং অনুসন্ধানে তল্লাশি পরোয়ানা জারি

১৭। দণ্ড লাঘব যা বৃদ্ধির পরিস্থিতি (Mitigating or aggravating factors)

১৮। অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার।

১৯। বিচার

২০। আদালতের এখতিয়ার

২১। মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা

২২। আপিল

২৩। ক্ষতিপূরণ ও উহা আদায়ের পন্থা

২৪। অপরাধের আমলযোগ্যতা, জামিনঅযোগ্যতা, আপোসঅযোগ্যতা ইত্যাদি

২৫। ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা

২৬। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি

২৭। ভুক্তভোগী, তথ্য প্রকাশকারী ও সাক্ষীর গোপনীয়তা এবং সুরক্ষা

২৮। ভুক্তভোগীর অধিকার

২৯। গুম হওয়া ব্যক্তির স্বামী বা স্ত্রী বা সন্তান কর্তৃক সম্পত্তি ব্যবহারের অনুমতি

৩০। ভুক্তভোগীর চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ তহবিল

৩১। আন্তর্জাতিক সহযোগিতা

৩২। গুমসংক্রান্ত তথ্যভাণ্ডার

৩৩। ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত গুম সংক্রান্ত বিশেষ বিধান

৩৪। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট তদন্ত প্রতিবেদন, মামলা, ইত্যাদি প্রেরণ

৩৫। অসুবিধা দূরীকরণ

৩৬। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ