Rapid Action Battalion বিলুপ্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখিবার লক্ষ্যে পুলিশ বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট থাকা প্রয়োজন; এবং
যেহেতু এইরূপ বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন; এবং
যেহেতু বিদ্যমান Rapid Action Battalion বিলুপ্ত করিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি
৫। ইউনিটের পতাকা, প্রতীক ও পোশাক
৮। ইউনিটের তত্ত্বাবধান ও পরিচালনা
৯। মহাপরিচালকের নির্দেশনা জারির ক্ষমতা
১০। ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি
১২। প্রবেশ, তল্লাশি, জব্দকরণ ও গ্রেফতারের ক্ষমতা
১৩। কতিপয় ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ
১৪। গ্রেফতারকৃত ব্যক্তিকে সোপর্দ ও আলামত হস্তান্তর
১৬। ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা
১৭। ইউনিটের সদস্য কর্তৃক শৃঙ্খলা লঙ্ঘন
২১। ইউনিটের সদস্য কর্তৃক সংঘটিত শৃঙ্খলা লঙ্ঘন
২২। বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড
২৩। বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল
২৪। অভিযোগ প্রতিকার কমিটি গঠন ও কার্যপরিধি
২৫। প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম
২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬ |