আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

( ২০২৬ সনের ১১০ নং আইন )

Armed Police Battalions Ordinance, 1979 রহিতপূর্বক যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু দেশের বহুমাত্রিক অপরাধ নিয়ন্ত্রণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করিয়া আসিতেছে; এবং

যেহেতু জাতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যপরিধি, দায়িত্ব ও কর্তব্য ব্যাপকভাবে সম্প্রসারিত হইয়াছে; এবং

যেহেতু Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979) রহিতপূর্বক উহাকে যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

৫। ইউনিটের পতাকা, প্রতীক ও পোশাক

৬। ইউনিটের সদর দপ্তর ও দপ্তর

৭। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এপিবিএন

৮। ইউনিটের তত্ত্বাবধান ও পরিচালনা

৯। ইউনিট হইতে অব্যাহতি

১০। ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি

১১। অস্ত্র ও গোলাবারুদ বহন

১২। প্রবেশ, তল্লাশি, জব্দকরণ ও গ্রেফতারের ক্ষমতা

১৩। কতিপয় ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ

১৪। গ্রেফতারকৃত ব্যক্তিকে সোপর্দ ও আলামত হস্তান্তর

১৫। ফৌজদারি অপরাধ তদন্ত

১৬। ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা

১৭। শৃঙ্খলা ও আচরণ

১৮। সংগঠন, মিডিয়া বা সংবাদপত্রে অংশগ্রহণের সীমাবদ্ধতা

১৯। বিভাগীয় ব্যবস্থার ক্ষেত্রে অভিযোগ

২০। বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড

২১। বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল

২২। বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন

২৩। বিশেষ আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড

২৪। সংক্ষিপ্ত আদালত কর্তৃক বিচার্য অপরাধ ও দণ্ড

২৫। অপরাধ সংঘটনের সম্ভাবনার ক্ষেত্রে আটক

২৬। বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপিল

২৭। বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালতের বিচার পদ্ধতি

২৮। আদালতের এখতিয়ার বারিত

২৯। দণ্ড কার্যকরকরণ

৩০। ইউনিটের কোনো সদস্য কর্তৃক সংঘটিত অন্যান্য অপরাধ

৩১। ইউনিট হইতে পলাতক সদস্যের গ্রেপ্তার

৩২। প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম

৩৩। বার্ষিক প্রতিবেদন

৩৪। ক্ষমতা অর্পণ

৩৫। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৭। ইউনিট সদস্যদের আইনি সুরক্ষা

৩৮। রহিতকরণ ও হেফাজত

৩৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

তফসিল