প্রিন্ট ভিউ
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—
১। (১) এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।
(২) এই আইন ৯ জানুয়ারি ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে
২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(ক) দফা (৪৮) এ উল্লিখিত “৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৩০ (ত্রিশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) দফা (৫৭) এ উল্লিখিত “৩ (তিন) কোটি” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
৩। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের-
(ক) টেবিল-১ (আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত-
(অ) শিরনামা সংখ্যা ০৮.০২ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩০” সংখ্যার পরিবর্তে “৪৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(আ) শিরনামা সংখ্যা ০৮.০৪, ০৮.০৫, ০৮.০৬, ০৮.০৭, ০৮.০৮, ০৮.০৯ ও ০৮.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(ই) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(ঈ) শিরনামা সংখ্যা ২৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬০” সংখ্যার পরিবর্তে “১০০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(উ) শিরনামা সংখ্যা ৩২.০৮, ৩২.০৯ ও ৩২.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(ঊ) শিরনামা সংখ্যা ৩৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৪৫” সংখ্যার পরিবর্তে “৬০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং
(ঋ) শিরনামা সংখ্যা ৩৪.০২ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “২০” সংখ্যার পরিবর্তে “৩০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(খ) টেবিল-২ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত-
(অ) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১০” সংখ্যার পরিবর্তে “১৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(আ) শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
|
“২২.০২ |
২২০২.১০.০০ |
কার্বনেটেড বেভারেজ [বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার] |
৩০ |
|
|
২২০২.৯৯.০০ |
[বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয় |
৪০ |
|
|
সংশ্লিষ্ট এইচ,এস, কোড |
আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড) |
৩০ |
|
আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (নন-কার্বোনেটেড) |
১৫”; |
(ই) শিরনামা সংখ্যা ২৪.০২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code) ২৪০২.২০.০০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬৬” সংখ্যার পরিবর্তে “৬৭” সংখ্যা প্রতিস্থাপিত হইবে; এবং
(ঈ) শিরনামা সংখ্যা ৩২.০৮ হইতে ৩২.১০ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৫” সংখ্যার পরিবর্তে “১০” সংখ্যা প্রতিস্থাপিত হইবে;
(গ) টেবিল-৩ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S০০১ ও S০১২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
|
“S০০১ |
S০০১.০০ |
হোটেল ও রেস্তোঁরাঃ |
|
|
S০০১.১০ |
হোটেলঃ আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) |
৩০ |
|
|
S০০১.২০ |
রেস্তোঁরাঃ খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) |
৩০ |
|
|
S০১২ |
S০১২.১০ |
টেলিফোনঃ শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা |
২৩ |
|
S০১২.১৪ |
ইন্টারনেট সংস্থা: (আইএসপি) |
১০”। |
৪। উক্ত আইনের তৃতীয় তফসিল এর-
(ক) টেবিল-১ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা ১১.০৫ ও ১১.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(আ) শিরনামা সংখ্যা ১৯.০৫ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ই) শিরনামা সংখ্যা ২০.০১, ২০.০২ ও ২০.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঈ) শিরনামা সংখ্যা ২৭.১০, ২৭.১১ ও ২৭.১৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(উ) শিরনামা সংখ্যা ৩৯.২০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঊ) শিরনামা সংখ্যা ৬৮.০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঋ) শিরনামা সংখ্যা ৭২.০২, ৭২.০৯, ৭২.১০, ৭২.১২ ও ৭২.১৭ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(এ) শিরনামা সংখ্যা ৮৫.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঐ) শিরনামা সংখ্যা ৯০.০৩ ও ৯০.০৪ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং
(ও) শিরনামা সংখ্যা ৯৪.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(খ) টেবিল-১ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং
(আ) শিরনামা সংখ্যা S০১৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(গ) টেবিল-২ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা ৪৮.১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং
(আ) শিরনামা সংখ্যা ৯০.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঘ) টেবিল-২ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(আ) শিরনামা সংখ্যা S০২২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ই) শিরনামা সংখ্যা S০৩৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং
(ঈ) শিরনামা সংখ্যা S০৭৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঙ) টেবিল-৩ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা ৬৮.১০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং
(আ) শিরনামা সংখ্যা ৭৩.০৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(চ) টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-
(অ) শিরনামা সংখ্যা S০০৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(আ) শিরনামা সংখ্যা S০০৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ই) শিরনামা সংখ্যা S০১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঈ) শিরনামা সংখ্যা S০২৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(উ) শিরনামা সংখ্যা S০৩১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ঊ) শিরনামা সংখ্যা S০৩৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-
|
“S০৩৭ |
S০৩৭.০০ |
যোগানদার (Procurement Provider) |
১০%”; এবং |
এবং
(ঋ) শিরনামা সংখ্যা S০৪২, S০৪৭, S০৪৮, S০৫৩, S০৬৩, S০৬৫ ও S০৭৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(ছ) অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৭.৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ৩ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।
৫। (১) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২। উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কাজকর্ম বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।