প্রিন্ট

17/11/2026
Laws of Bangladesh

সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬

( ২০২৬ সনের ২৪ নং আইন )

ব্যয় ও পরিশোধ সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক ব্যয় ও পরিশোধ সংক্রান্ত নিম্নবর্ণিত হিসাব নিরীক্ষা করিতে পারিবেন, যথা:-

(ক) সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি-বিধান প্রতিপালনপূর্বক সংযুক্ত তহবিল হইতে ব্যয়িত সকল অর্থ;

(খ) সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন, বাণিজ্য ও লাভ-ক্ষতির হিসাব, নগদ প্রবাহের হিসাব এবং ব্যালেন্স শিটসহ তাহাদের নিকট রক্ষিত সকল হিসাব; এবং

(গ) প্রজাতন্ত্রের সরকারি হিসাব হইতে পরিশোধিত সকল অর্থ।

ব্যাখ্যা।— এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান” অর্থে বাণিজ্যিক মূলনীতি অনুসরণ করিয়া পরিচালিত বাজেটভুক্ত সরকারি প্রতিষ্ঠান যাহা জনসেবা প্রদানের পাশাপাশি আর্থিক ফলাফল অর্জনের জন্য কার্যক্রম পরিচালনা করিয়া থাকে, (যেমন: রেলওয়ে, ডাক, ইত্যাদি)।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs