প্রিন্ট

12/06/2026
Laws of Bangladesh

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন, ২০২০

( ২০২০ সনের ৩ নং আইন )

তহবিল

 

১৪।  () প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, থা:-

 

() সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি অনুদান;

 

() সরকারের পূর্বানুমোদনক্রমে, স্থানীয় সংস্থা বা কোনো বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ;

 

() কোনো স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান বা অনুদান;

 

() প্রতিষ্ঠানের নিজস্ব আয়; এবং

 

() অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

 

() তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে প্রতিষ্ঠানের নামে জমা রাখিতে হইবে।

 

ব্যাখ্যা।- উপ-ধারা () এর উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. 127 of 1972 এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank

 

      () সরকারের নিয়ম-নীতি বিধি-বিধান অনুসরণক্রমে প্রতিষ্ঠানের তহবিল পরিচালিত হইবে এবং তহবিলের অর্থ হইতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs