প্রিন্ট

27/10/2026
Laws of Bangladesh

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন অর্থ আইন, ২০২০ নামে অভিহিত হইবে।

 (২) এই আইনের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ অবিলম্বে কার্যকর হইবে।

(৩) এই আইনের দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ ব্যতীত, অন্যান্য ধারাসমূহ এবং ষষ্ঠ অধ্যায় ২০২০ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs